1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক! লালপুরে পদ্মা নদীতে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার সাফল্যের অনন্য রেকর্ড: ছয় মাসে পাঁচবার জেলার শ্রেষ্ঠ থানা পঞ্চগড় সদর! বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত: তামাকের আসক্তি প্রতিরোধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান দেওয়ানগঞ্জ সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, এলাকাবাসীর রাতভর পাহারা উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ বিসিডিএস উত্তরা উপ-শাখার উত্তরায় ‘স্কাই লাইন ফার্মা’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কালের কণ্ঠের প্রতিবেদনের তীব্র প্রতিবাদ রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার সংবাদ সম্মেলন বকশীগঞ্জ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

শেরপুর আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর থেকে:

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শনিবার (১ নভেম্বর) রাতে ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে রাতেই জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন,

“নিষিদ্ধ সংগঠনের লোকজন প্রকাশ্যে মিছিল করেছে। একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে আবার রাস্তায় নামতে পারে, সেটি প্রশাসনের জন্য লজ্জার। আমরা তাৎক্ষণিক মিছিল করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছি।”

তিনি আরও বলেন,

“যারা অতীতে আমাদের ভাই-বোনদের ওপর হামলা ও হত্যা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

এ বিষয়ে এনসিপি জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন,

“আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে আবার প্রকাশ্যে মিছিল করে, এটা অবাক করা বিষয়। আমরা প্রশাসনকে জানিয়েছি— দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করা হোক, নতুবা নির্বাচনের আগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

অন্যদিকে, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান,

“নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট