
হৃদয় এস এম শাহ্আলম, হবিগঞ্জ প্রতিনিধি:
কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারের রাজধানী দোহার ‘দি গ্রিনফুড রেস্টুরেন্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং অ্যান্ড হসপিটালিটি–এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদল-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আব্দুর রউফ শাহ-এর সভাপতিত্বে এবং শহিদুল ইসলাম শান্ত-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. এরশাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মো. ফরিদুল ইসলাম, মো. জাকির হুসেন, ইকবাল আহমেদ লিটন।
আব্দুল মতিন খান মিঠু, মো. আল আমিন, মো. আবেদ আলী।
আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির ও মোক্তার উজ্জামান চৌধুরীসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা প্রবাসে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কাতারে বসবাসরত মাধবপুর উপজেলার প্রবাসীদের কল্যাণে একটি শক্তিশালী সংগঠন গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। পাশাপাশি পবিত্র মাহে রমজানের ফজিলত তুলে ধরে বক্তারা বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ। মোনাজাতে চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলাবাসীসহ প্রবাসে কর্মরত সকল বাংলাদেশি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।