মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
সিরাজুল ইসলাম দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ফজলুল হক। এ সময় তাঁরা নবনিযুক্ত প্রশাসকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফল কর্মকাল কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বলেন, “একজন অত্যন্ত সজ্জন, অভিজ্ঞ ও যোগ্য মানুষকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁর নেতৃত্বে জেলা পরিষদ আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”
উল্লেখ্য, সাবেক এই স্বাস্থ্য উপমন্ত্রী তাঁর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা প্রকাশ করছেন জেলাবাসী।