
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগে কিশোরীদের আয়বৃদ্ধিমূলক হাঁস ও মুরগি পালন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে নকলা উপজেলার জালালপুরস্থ ব্র্যাক অফিস কার্যালয়ে এই প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত থেকে কিশোরীদের দিকনির্দেশনা প্রদান করেন—
নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী।
ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক।
ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের অফিসার (সেলপ) মোঃ অলিউল্লাহ।
আয়োজক কর্তৃপক্ষ জানান, দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে কিশোরীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়েছে। এই শিক্ষা কাজে লাগিয়ে কিশোরীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবে, যা গ্রামীণ কিশোরীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
অত্যন্ত আনন্দঘন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ৩৩ জন সফল প্রশিক্ষণার্থী কিশোরীর মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।