
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আলহাজ মো. শাহজাহান আকন্দ, আহ্বায়ক, উপজেলা বিএনপি।
প্রকৌশলী তৌহিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি।
লুৎফর রহমান, সদস্য সচিব, উপজেলা বিএনপি।
খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং অধিক জমিতে আবাদ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার মোট ১,৩৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণসমূহের বিবরণ নিচে দেওয়া হলো:
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিতরণকৃত কৃষি উপকরণসমূহ যথাযথভাবে ব্যবহার করে এলাকার সার্বিক খাদ্য উৎপাদন বাড়াতে এবং অধিক ফলন নিশ্চিত করতে তারা কৃষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।