
মোঃ মামুন মিয়া, ইসলামপুর প্রতিনিধি।
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বেলা ১১টায় কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এবার প্রাথমিকভাবে তিনটি কলেজের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে অংশ নেবেন।
৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি হামিদুর রহমান মলিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌল্লাহ পাহলোয়ান।
সভায় মুখ্য আলোচক হিসেবে কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও নিয়মকানুন তুলে ধরেন ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চরপুটিমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ কাজী, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. হান্নান এবং গোয়ালেচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজসেবক রাজন চৌধুরীও এতে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন পরীক্ষা যাতে সম্পূর্ণ নকলমুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়টি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।