
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
১৩ জুলাই, ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর): “তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ জুলাই) বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে.এম খুরশিদ আলমের সঞ্চালনায় সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
কাজী শোয়াইব আজমী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
গোলাপ জামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ।
জিএম ফাতিউল হাফিজ বাবু, সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব।
মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক।
জিন্নাত আরা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা।
আলোচনা সভা শেষে মাঠপর্যায়ে কাজের মূল্যায়ণ ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন শ্রেষ্ঠ কর্মী এবং ২টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
সভায় বক্তারা পরিকল্পিত পরিবার গঠন এবং দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে তারুণ্যের শক্তি ও মেধাকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।