1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সাধারণ সভা আহবান করবে।

২২ নভেম্বর (শনিবার) বিকেলবেলা চরজব্বর থানা সংলগ্ন প্রেসক্লাব সভা কক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক “আজকাল” পত্রিকার স্টাফ রিপোর্টার ডাক্তার হামিদ উল্যাহ সভাপতিত্বে, এসটি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীব এর সঞ্চালনায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নতুন আহবায়ক কমিটি তিন সদস্যবিশিষ্ট গঠন করা হয়েছে। নতুন কমিটি আগামী ছয় মাসের মধ্যে সাধারণ সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত:

  • আহবায়ক: মাষ্টার হুমায়ুন কবীর (দৈনিক আমার দেশ পত্রিকা)

  • যুগ্ম আহবায়ক: আবুল বাসার (দৈনিক দিনকাল)

  • সদস্য সচিব: আব্দুল আজিজ (দৈনিক বাঙলার জাগরণ)

অতিরিক্ত সদস্যরা হলেন:
ইমাম উদ্দিন সুমন (চ্যানেল এস), দেলোয়ার হোসেন রাজু (দৈনিক সংবাদ), সামছু উদ্দিন (আনন্দ টিভি), হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল (দৈনিক সংগ্রাম), ইঞ্জিনিয়ার নুরে আলম সিদ্দিকি (দৈনিক তৃতীয়মাত্রা), তানভীর ইরাক (দৈনিক বাংলাদেশ সমাচার), নেয়ামত উল্যাহ তারিফ (দৈনিক লাখো কণ্ঠ), ফোরকান উদ্দিন সুজন (দৈনিক সংগ্রাম প্রতিদিন), মোঃ খোকন (দৈনিক নবচেনতা), শাহরিয়ার হোসেন সুমন (সি এন টিভি), ডাঃ আরিফ মাহমুদ (সুবর্ণ টিভি), মোঃ মামুন হোসেন মাসুদ (দৈনিক অগ্রযাত্রা), মোঃ তাওহীদুল ইসলাম (দৈনিক বাংলার নিউ), আবুল কালাম ফয়সাল (ঢাকা মেইল), রিয়াজ উদ্দিন রুবেল (হোমনা টিভি), মহি উদ্দিন রাসেল (দৈনিক সুবর্ণ প্রভাত), এ কে এম ওমর ফারুক (আজকের যোগাযোগ), খালিদ হাসান মামুন (দৈনিক জবাবদিহি), মোঃ রাফুল (আমাদের মেঘনা), মোঃ তাজুল ইসলাম (দৈনিক সকাল), মাহবুবুর রহমান (সাপ্তাহিক বর্ণালী), ফখরুল ইসলাম সোহেল (দৈনিক নয়া সকাল), মোঃ কাউছার (দ্বীপ টিভি), তাহসিনুল আলম সৌরভ (দৈনিক দেশ বার্তা), ‘ল’ ইয়ার দেলোয়ার হোসেন সৈকত (দৈনিক বাংলার কণ্ঠ)।

নবাগত কমিটির সদস্যরা সুবর্ণচরের প্রয়াত সিনিয়র সাংবাদিক মাষ্টার আহমদ উল্যাহ ও মাষ্টার আব্দুল কাইয়ুম এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট