1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে ঘরে আ*গু*ন দিয়ে শিশু হ/ত্যা: বিএনপি নেতার মামলা দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ঘরে আ*গু*ন দিয়ে শিশু হ/ত্যা: বিএনপি নেতার মামলা দায়ের

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক শিশু নিহত ও তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলমান রয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা লক করা এবং একটি তালা খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি (৮) দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া বেলাল হোসেনসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

আহতদের মধ্যে স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে, বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হলেও চিকিৎসা শেষে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট