1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে মধ্যরাতের লাঠি মিছিল: নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সড়ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে
শেরপুরে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের লাঠি মিছিল।
শেরপুরে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের লাঠি মিছিল।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার প্রতিবাদে শেরপুরে লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নুর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শেরপুর পৌরসভার খরমপুর মোড় থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হঠাৎ করে বিক্ষোভ মিছিল বের করেন। রাতের আঁধারেও হাতে লাঠি নিয়ে শতাধিক নেতাকর্মী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি টাউন হল মোড়ে গিয়ে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শেষ হয়। এতে নেতারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

লাঠি মিছিলে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজি হায়াত, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, যুগ্ম সদস্য সচিব গোরাঙ নূর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট