1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঝিনাইগাতী বাজারে ইউএনও’র অভিযান: নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী বাজারে ইউএনও ও কৃষি কর্মকর্তারা নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করছেন
ইউএনও আশরাফুল আলম রাসেল নেতৃত্বে ঝিনাইগাতী বাজারে অভিযান: নিষিদ্ধ চারা ধ্বংস ও কৃষি সচেতনতা বৃদ্ধি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ঝিনাইগাতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর। তারা বাজারের বিভিন্ন দোকানে বিক্রির জন্য রাখা শতাধিক আকাশমণি ও ইউক্যালিপটাস চারা নষ্ট করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “আকাশমণি ও ইউক্যালিপটাস পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার এ গাছের চারা বিক্রি ও রোপণ নিষিদ্ধ করেছে। তারপরও যারা নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান বলেন, “এই গাছের শেকড় আশেপাশের জমির উর্বরতা নষ্ট করে এবং মাটির পানি শোষণ করে ফেলে। কৃষি সুরক্ষায় এ ধরণের গাছ চাষ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর যোগ করেন, “কৃষকের জন্য উপকারী ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে আমরা সবাইকে উৎসাহিত করছি। সচেতনতার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট