1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণে বিদেশী মদ জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে
ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযানে ৩৮০ বোতল বিদেশী মদ জব্দ করেছে পুলিশ
ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযানে ৩৮০ বোতল বিদেশী মদ জব্দ করেছে পুলিশ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারত থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, আনিছসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন,
“মাদক সমাজকে ধ্বংস করছে। আমি এ থানায় যোগদানের পর থেকেই মাদক নির্মূলে কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট