1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, জনপ্রিয়তা অক্ষুণ্ণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
শ্রীবরদী ২নং রাণীশিমুল পাইলট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ
আব্দুল হামিদ সোহাগ: “প্রতিপক্ষের ষড়যন্ত্র আমাকে দমাতে পারবে না, জনগণের কল্যাণেই কাজ করে যাব।”

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে একটি প্রভাবশালী মহল তার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে দীর্ঘদিন ধরেই ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চেয়ারম্যান সোহাগ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। এ কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। এলাকাবাসীর দাবি, তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের একটি মহল মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। রাণীশিমুল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন লাজু, সাবেক ইউপি সদস্য ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোকারম হোসেন মুক্তা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, ইউনিয়ন বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক শাহ কামাল ভুট্টো, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ সিদ্দিক পলাশ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের দফাদার কামরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন, “আব্দুল হামিদ সোহাগ সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুনাম ক্ষুন্ন করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রচার চালাক না কেন, তার উন্নয়ন কর্মকাণ্ডকে থামাতে পারবে না।” এ বিষয়ে চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মানুষের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই আমার একমাত্র লক্ষ্য। প্রতিপক্ষের ষড়যন্ত্র আমাকে দমাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে সামনে আরও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট