1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনের মতবিনিময় সভা
বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার নানা সমস্যার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, চরাঞ্চলের গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন এখন সময়ের দাবি। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শহরের যানজট নিরসন, টিসিবির পণ্য বিতরণে অনিয়ম বন্ধ, লাউচাপাড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন, অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে কার্যকর প্রকল্প হাতে নেওয়া, পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

এছাড়াও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাতির আক্রমণ থেকে জনপদ রক্ষায় পদক্ষেপ গ্রহণ, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালানো, ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অবকাঠামো সংস্কার ও ধানুয়া কামালপুর স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর দাবিও উত্থাপন করা হয়।

সভায় সাংবাদিকরা আরও দাবি জানান, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, যাতে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা আমার জন্য অনুপ্রেরণা হবে।”

সভা শেষে ইউএনও শাহ জহুরুল হোসেন স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট