1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় “আমাদের ডিশন—সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. আশরাফুজ্জামান মাসুম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মাশহারুল ইসলাম মিল্লাত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় এইচ.আর.ডি সম্পাদক শরীফ মাহমুদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া, মাওলানা জাকারিয়া ও মো. আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট