1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
চিরিরবন্দরে সাপের কামড়ে নিহত যুবক কমলেষ অধিকারীর বাড়িতে শোকের ছায়া
চিরিরবন্দরে সাপের কামড়ে নিহত যুবক কমলেষ অধিকারীর বাড়িতে শোকের ছায়া

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঢাকইল (অধিকারী পাড়া) গ্রামে বিষধর সাপের কামড়ে কমলেষ অধিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কমলেষ অধিকারী ওই গ্রামের বিমল অধিকারীর একমাত্র ছেলে এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেশীরা জানান, রাতে নিজ বাড়ির দক্ষিণ দিকে লিচুবাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কমলেষ অধিকারী। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তবে কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন।

পরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কমলেষ অধিকারীকে মৃত ঘোষণা করেন।

গ্রামজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট