1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
রাজশাহী বাস টার্মিনালে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, অপেক্ষায় ভোগান্তিতে পড়া যাত্রীরা।
রাজশাহী বাস টার্মিনালে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, অপেক্ষায় ভোগান্তিতে পড়া যাত্রীরা।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে একতা পরিবহনের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা বিকল্প ব্যবস্থায় সীমিত কিছু বাসে ভ্রমণ করতে বাধ্য হন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অল্প বেতনে কাজ করে আসছেন। ন্যাশনাল ট্রাভেলসে চালকদের প্রতি ট্রিপে দেওয়া হয় ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের মাত্র ৪০০ টাকা। দেশ ট্রাভেলসে চালকরা পান ১২০০ টাকা। শ্রমিকদের দাবি, এই বেতন বাড়িয়ে ন্যূনতম ২০০০ টাকা করতে হবে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন জানান,
“১০ বছর ধরে প্রতি ট্রিপে ১১০০ টাকা দেওয়া হচ্ছে। মালিকপক্ষ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বেতন বাড়ানো হয়নি। এর আগেও আমরা আন্দোলন করেছি। এবার একতা ট্রান্সপোর্ট বাদে সব বাস বন্ধ রেখেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

এ বিষয়ে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন,
“শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছেন। মালিকরা আগে মাত্র ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। আমরা আবারও আলোচনায় বসব এবং শ্রমিকদের দাবি বাস্তবায়নের চেষ্টা করব।”

অচলাবস্থার কারণে রাজশাহী-ঢাকা রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে ঢাকাগামী মানুষরা বিকল্প যাতায়াতে অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্রমণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট