1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু

নেপালে প্রধানমন্ত্রী পর এবার পদত্যাগ করলেন প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
নেপালে টানা বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগে চরম রাজনৈতিক অস্থিরতা।
ছবি সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সহিংসতার জেরে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পর এবার পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রেসিডেন্ট পৌডেল পদত্যাগের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে দুপুরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগপত্র জমা দেন। দুই শীর্ষ নেতার পদত্যাগের পরও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়েনি, বরং উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, নেপালের রাজনৈতিক সংকট এখন গভীরতর রূপ নিয়েছে।

রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ আকার ধারণ করেছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশ করে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে এবং ভেতরের সামগ্রী লুট করে নিয়ে যায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা একে নেপালের সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে অভিহিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো কেপি শর্মা অলি দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি সম্ভবত দুবাইয়ের উদ্দেশে একটি প্রাইভেট জেটে রওনা হতে পারেন। এরই মধ্যে অলি তার দায়িত্বভার অস্থায়ীভাবে ডেপুটি প্রধানমন্ত্রীকে অর্পণ করেছেন।

পদত্যাগের আগে এক বিবৃতিতে অলি জানান, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তিনি সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। এজন্য সন্ধ্যা ৬টায় সর্বদলীয় বৈঠক আহ্বান করেন। তিনি নেপালের জনগণের উদ্দেশে বলেন, “আমি সব পক্ষের সঙ্গে আলোচনা করছি এবং সংকট নিরসনের চেষ্টা করছি। এই কঠিন সময়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানাই।”

ক্রমবর্ধমান সহিংসতা, প্রাণহানি ও শীর্ষ নেতাদের পদত্যাগে দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, নেপাল এখন এক নজিরবিহীন রাজনৈতিক শূন্যতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট