1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, দোষীদের গ্রেফতারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।
রাজশাহীতে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মঙ্গলবার রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পূর্বপাড়া বাইপাস বড় মসজিদ এলাকায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একদল সন্ত্রাসী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে টানা চার ঘণ্টা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় জয়, রফিক, শাকিল, সুজন, সুমন, ইমন, মিল্টন ও আকাশসহ কয়েকজন বাড়িঘর ভাঙচুর করে, লুটপাট চালায় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

হামলায় চারজন গুরুতর আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও মূল্যবান সামগ্রীসহ জমি বিক্রির জন্য রাখা প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়। এ সময় তারা পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দাদা আফসার আলীর (৮০) পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছেন। ওই বাড়িতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী রেজাউল ইসলাম (৪৫) পরিবার নিয়ে বসবাস করেন। হামলার ঘটনায় তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, লুণ্ঠিত সম্পদ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, “ঘটনার পর আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আইনগত প্রতিকার পেতে তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট