1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শিশু শিক্ষায় আলো ছড়াচ্ছে চাপানীহাট ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলায় শিশু শিক্ষার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে চাপানীহাট ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি
নীলফামারীর ডিমলায় শিশু শিক্ষার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে চাপানীহাট ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের প্রাণকেন্দ্রে শিশু শিক্ষার এক উজ্জ্বল নাম হয়ে উঠেছে চাপানীহাট ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি। প্রতিষ্ঠার শুরু থেকেই এ বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আসছে।

২০২১ সালে শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় বর্তমানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়ে রয়েছেন প্রধান শিক্ষকসহ ১৬ জন দক্ষ শিক্ষক-শিক্ষিকা। প্রতিটি শ্রেণিকক্ষ সিসি ক্যামেরার আওতায় এবং স্মার্ট টিচিং সুবিধাসহ পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন জানান, কোমলমতি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা বিস্তারের লক্ষ্যেই এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ইতোমধ্যে এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং কেউ কেউ গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন।

প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়টি শতভাগ উত্তীর্ণের সুনাম ধরে রেখেছে। ২০২৪ সালে এ বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন শিক্ষার্থী শতভাগ পাশ করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টফুল ও ১০ জন সাধারণ বৃত্তি লাভ করে। বর্তমানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সহকারী প্রধান শিক্ষিকা আছিয়া জানান, সুশিক্ষা ও নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে একাডেমিটি এগিয়ে চলেছে। ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন।

অভিভাবকরা জানান, এ বিদ্যালয়ে তাদের সন্তানরা আনন্দের সঙ্গে পড়াশোনা করছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে। এলাকার মানুষের মতে, চাপানীহাট ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি শিক্ষার মান ও ফলাফলের কারণে ইতোমধ্যে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট