1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
বিজিবির সদস্যরা শেরপুর সীমান্তে আটক করা ভারতীয় ঔষধ, মদ ও গরুর পাশে দাঁড়িয়ে।
শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আটক ভারতীয় ঔষধ, মদ ও গরু। বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযানে নামে। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটককৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। আটক পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট