1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, একাধিক ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জননিরাপত্তা রক্ষায় ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান, একাধিক ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং একটি পাম্প বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান।

অভিযানে প্রথমে ডিমলা সদর ইউনিয়নে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে খগাখড়িবাড়ি ইউনিয়নে জননিরাপত্তা হুমকি বিবেচনায় একটি পাম্প বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই ইউনিয়নে সড়ক দখল করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বিপদজনক ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানা পুলিশ, বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস, বিপিসি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট