1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের লাইট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জের গারো পাহাড়ি জনপদের গ্রামবাসীর মাঝে উপজেলা প্রশাসনের লাইট বিতরণের দৃশ্য।
বকশীগঞ্জের গারো পাহাড়ি জনপদের গ্রামবাসীর মাঝে উপজেলা প্রশাসনের লাইট বিতরণের দৃশ্য।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ি জনপদে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর মাঝে জগ লাইট বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের ৪০টি পরিবারকে এ লাইট দেওয়া হয়।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে লাইট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, ইউপি সদস্য মোতালেব হোসেন, ইউপি সদস্য সুমন মিয়া, বিএনপি নেতা ফারুক মিয়া এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি হয়েছেন পাহাড়ি জনপদের মানুষ। তারা জানান, জগ লাইট ব্যবহার করে রাতে বন্য হাতির আক্রমণ প্রতিহত করা সহজ হবে এবং ফসলের ক্ষয়ক্ষতি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট