1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

গাজীপুরে নিজ বাড়ির সীমানা যেন সীমান্তের কাঁটাতার, মই বেয়ে মা-ছেলের পারাপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
গাজীপুরে প্রভাবশালীর বাঁশ-তারের বেড়ায় অবরুদ্ধ হয়ে মই বেয়ে যাতায়াত করছেন মা ও ছেলে।
গাজীপুরে প্রভাবশালীর বাঁশ-তারের বেড়ায় অবরুদ্ধ হয়ে মই বেয়ে যাতায়াত করছেন মা ও ছেলে।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার সচিব গেট এলাকায় বিধবা মা ও তার ছেলেকে গত ৯ মাস ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নূরুল হুদার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, জমি বিক্রি না করায় ওই পরিবারের চারপাশ ঘিরে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়ে সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

অবরুদ্ধ শামসুন্নাহার (৫০) ও তার ছেলে দীপু জানান, প্রয়াত স্বামী আমিরুল ইসলামের কেনা জমি বিক্রিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাদের ওপর নির্যাতন শুরু হয়। নূরুল হুদা চারদিকের জমি কিনে নিলেও শামসুন্নাহারের জমি ছাড়া বাকিগুলো তার নিয়ন্ত্রণে আছে। এতে তারা গৃহবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনে মই ও গাছ বেয়ে দেয়াল টপকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে মা-ছেলেকে।

শামসুন্নাহার অভিযোগ করে বলেন, “গত ৯ মাস ধরে এভাবে বন্দি করে রাখা হয়েছে। গরু-ছাগল বিক্রি করতে হয়েছে। এখন ঘরে কোনো খাবার নেই। দিন কাটছে অনাহারে। আমার স্বামীর কেনা বসতভিটা কোনোভাবেই ছাড়ব না।”

তার ছেলে সাইফুল ইসলাম দীপু বলেন, “মাকে কয়েকবার মারধর করা হয়েছে। আমি এখন কাজেও যেতে পারি না। উপার্জন বন্ধ হয়ে গেছে। প্রতিদিন হুমকি দিচ্ছে জমি ছেড়ে দিতে।”

এ বিষয়ে অভিযুক্ত নূরুল হুদা সাংবাদিকদের বলেন, “আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধ্য নই। আমি তাদের রাস্তা দেব না, দেখি কে রাস্তা দেয়।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, নূরুল হুদাকে ইতোমধ্যে দু’বার নোটিশ করা হয়েছে। সোমবার তাকে পুনরায় ডাকা হয়েছে। সাড়া না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট