1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চিরিরবন্দরে ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘বাঁশের চোঙ্গার ফাঁদ’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
চিরিরবন্দরের ধানক্ষেতে ইঁদুর নিধনে ব্যবহৃত বাঁশের চোঙ্গার ফাঁদ
চিরিরবন্দরের কৃষকেরা ধানক্ষেতে ইঁদুর নিধনে সফলভাবে ব্যবহার করছেন স্থানীয় উদ্ভাবিত বাঁশের চোঙ্গার ফাঁদ

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব মোকাবেলায় জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয় প্রযুক্তি—‘বাঁশের চোঙ্গার ফাঁদ’। দীর্ঘদিন ধরে বিষটোপ, পলিথিনের নিশানা কিংবা কলাগাছ পুঁতেও সুফল না পেয়ে কৃষকেরা এই সহজ ও পরিবেশবান্ধব ফাঁদ ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

কৃষি কর্মকর্তাদের পরামর্শে এলাকাজুড়ে এই পদ্ধতির বিস্তার ঘটছে। উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব কৃষকদের ফাঁদ তৈরির কৌশল শেখাচ্ছেন।

সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের কৃষক আসাদুজ্জামান জানান, ইঁদুর মারা যেন তার নেশায় পরিণত হয়েছে। গত ছয় মাসে তিনি প্রায় তিন হাজার ইঁদুর নিধন করেছেন। সম্প্রতি ৪৪টি ফাঁদ বসিয়ে এক রাতেই ৩৫টি ইঁদুর ধরতে সক্ষম হন। ইঁদুর নিধনে সাফল্যের জন্য তিনি গত বছর উপজেলা কৃষি অফিস থেকে পুরস্কারও পান।

উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “স্থানীয়ভাবে উদ্ভাবিত বাঁশের এই ফাঁদ পরিবেশবান্ধব ও অত্যন্ত কার্যকর। এক রাতে অনেক ইঁদুর ধরা সম্ভব হওয়ায় কৃষকেরা উৎসাহ পাচ্ছেন। প্রতিবছর ইঁদুর ফসলের বিরাট ক্ষতি করে। এ পদ্ধতি ব্যবহার করলে ধানসহ অন্যান্য ফসল সুরক্ষিত থাকবে।”

তিনি আরও জানান, যারা বেশি ইঁদুর নিধন করতে পারবেন, তাদের পুরস্কৃতও করা হবে। উল্লেখ্য, দেশে ১৯৮৩ সাল থেকে সরকারি উদ্যোগে ইঁদুর নিধন অভিযান চালু রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট