1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নে উত্তাল ঝিনাইগাতী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে ধীরগতির অভিযোগ এনে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুল গ্রেফতার হলেও তার সহযোগী ও অন্যান্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা পুলিশ ইচ্ছে করেই গড়িমসি করছে, যা রহস্যজনক ও দুঃখজনক।

বক্তাদের মতে, একটি শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের এমন ধীরগতি গোটা প্রশাসনের ওপর মানুষের আস্থা নষ্ট করছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে চলমান তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর গুম করা শিশু ইলিয়াসের মরদেহ পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট