1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ
শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়া। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে।

বক্তারা জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার জমি সরকার প্রদত্ত ও স্থানীয় দাতাদের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম, ক্ষমতার দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।

বিভিন্ন বৈঠকেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করেছে। মানববন্ধনে বক্তারা মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং-৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান। একইসঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট