1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাণীনগরে মা-হারা দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
রাণীনগরের ইউএনও’র কাছ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে মা-হারা দুই শিশু প্রীতম ও প্রিয়সী
রাণীনগরের ইউএনও’র কাছ থেকে আর্থিক সহায়তা নিচ্ছে মা-হারা দুই শিশু প্রীতম ও প্রিয়সী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মা হারা অসহায় দুই শিশু প্রীতম ও প্রিয়সীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় দুই শিশুর কাকা পলাশ প্রামানিক ও উপজেলা পরিষদের সিএ আনছার আলী উপস্থিত ছিলেন।

প্রীতম (৭ম শ্রেণি) ও প্রিয়সী (২য় শ্রেণি) উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের সন্তান। তাদের বাবা কম বুদ্ধিসম্পন্ন ডাবলু প্রামানিক পরিবারে সঠিক দায়িত্ব পালন করতে না পারায় শিশু দু’টির দেখাশোনা করছেন কাকা পলাশ প্রামানিক।

চেক হাতে পেয়ে খুশিতে ভরে ওঠে দুই শিশুর চোখেমুখ। তারা জানায়, পড়াশোনা চালিয়ে যেতে চায় তারা। কাকা পলাশ আনন্দে আবেগাপ্লুত হয়ে ইউএনওসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দুই শিশুর পাশে থাকার আহ্বান করেন।

ইউএনও মো. রাকিবুল হাসান তাদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দুই ভাই-বোন পড়াশোনা চালিয়ে যাবে। যেকোনো সমস্যায় আমাকে জানাবে, আমি সবসময় তোমাদের পাশে আছি।”

উল্লেখ্য, গত ১১ এপ্রিল চিকিৎসার অভাবে নিজ বাড়িতে মারা যান শিশু দু’টির মা পূর্ণিমা। মৃত্যুর আগের দিনও তার ইচ্ছে ছিল সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়া। সেই অপূর্ণ স্বপ্ন পূরণের চেষ্টায় এগিয়ে আসছেন তাদের কাকা, আর প্রশাসনের সহায়তা সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন আশার আলো জাগাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট