1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাসচাপায় নিহত ২, আহত অন্তত ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ২, আহত অন্তত ৪ জন।
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ২, আহত অন্তত ৪ জন।

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসচাপায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাজিতখিলা কুমরী ও নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী এলাকার খোকা মিয়ার ছেলে আহসান (৫৫) এবং নকলা উপজেলার টালকি ইউনিয়নের দক্ষিণ রামেরকান্দি গ্রামের মৃত রফিজ উদ্দিনের স্ত্রী মহিরন বেগম (৫৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ঝিনাইগাতী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঝিনাইগাতী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কুমরী বটতলী এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় এবং পরে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী আহসান মারা যান এবং অন্তত চারজন আহত হন। গুরুতর আহত ইজিবাইক চালক মামুন (২৫)-কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নকলা উপজেলার বাদাগৈড় এলাকায় বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন মহিরন বেগম। পথিমধ্যে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট