1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের অংশগ্রহণ।
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের অংশগ্রহণ।

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

“নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবী, নয়তো পুরো দেওয়ানগঞ্জই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে”—এ শ্লোগানকে সামনে রেখে ব্রহ্মপুত্র নদের তীরে মানববন্ধন করেছে দেওয়ানগঞ্জবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার হচ্ছে দেওয়ানগঞ্জ। ঘরবাড়ি, ফসলি জমি, কবরস্থান থেকে শুরু করে কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। প্রতিবারই তারা প্রতিশ্রুতি পেলেও স্থায়ী বাঁধ নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় তারা আর আশ্বাসে নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ চান।

অংশগ্রহণকারী মাহমুদুন নবী উজ্জ্বল বলেন, “নদী ভাঙনে আমাদের সন্তানদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। স্কুলঘর নদীতে ভেঙে যাচ্ছে। চিকিৎসা নিতে বা বাজারে যেতে এখন ঝুঁকি নিয়ে নৌকা ব্যবহার করতে হচ্ছে। সরকার যদি দ্রুত বাঁধ নির্মাণ না করে তবে দেওয়ানগঞ্জের মানচিত্রই পাল্টে যাবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, ফরিদা আক্তার, আলেকা বেগমসহ অনেকে। তারা জানান, নদী ভাঙনের কারণে দেওয়ানগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে সড়ক, কালভার্ট, ব্রিজসহ অবকাঠামোগত উন্নয়ন এবং লাখো মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট