1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা দিলেন সমাজসেবক হাজী ফরহাদ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন সমাজসেবক হাজী ফরহাদ হোসেন
নালিতাবাড়ীতে পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন সমাজসেবক হাজী ফরহাদ হোসেন

আমিরুল ইসলাম
শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সমাজসেবক হাজী ফরহাদ হোসেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের সব পূজা মণ্ডপে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

হাজী ফরহাদ হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পূজা মণ্ডপগুলোর দায়িত্বরতদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন, মোঃ স্বপন প্রমুখ।

নগদ অর্থ সহায়তা পেয়ে পূজা মণ্ডপের দায়িত্বরতরা সমাজসেবক হাজী ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাজী ফরহাদ হোসেন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই।”

উল্লেখ্য, হাজী ফরহাদ হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট