1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাঘা-আড়ানি পূজা মণ্ডপে আমেরিকা প্রবাসী মিঠুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অনুদান বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
বাঘা ও আড়ানির পূজা মণ্ডপে আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে অনুদান ও চকলেট বিতরণ অনুষ্ঠান
বাঘা ও আড়ানির পূজা মণ্ডপে আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে অনুদান ও চকলেট বিতরণ অনুষ্ঠান

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাঘা ও আড়ানির বিভিন্ন পূজা মণ্ডপে আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অনুদান প্রদান করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মণ্ডপ পরিদর্শন করেন আমিনুল ইসলাম মিঠুর পিতা, অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি জাম্বার, যুবদলের সাধারণ সম্পাদক মামুন, ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ রসুলসহ স্থানীয় নেতা-কর্মীরা।

অনুদান ও শুভেচ্ছা বিতরণের পাশাপাশি মণ্ডপে উপস্থিত ছোট্ট শিশুদের জন্য মিষ্টিমুখের আয়োজন করা হয়। শিশুদের হাতে আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয়, যা উপস্থিতদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা আমিনুল ইসলাম মিঠুর এই উদ্যোগকে আন্তঃসম্প্রীতি ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট