1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক রশিদুল আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
সানন্দবাড়ী প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের একাংশ

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের সানন্দবাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের জামালপুরের প্রতিনিধি মোঃ রশিদুল আলম শিকদার।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।

 অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সহ-সভাপতি: আনোয়ার হোসেন রুবেল (দৈনিক রুদ্র বাংলা)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: জাকিউল ইসলাম (দৈনিক ভোরের চেতনা)

  • সাংগঠনিক সম্পাদক: হারুন অর রশিদ (দশানী ২৪)

  • প্রচার সম্পাদক: মোস্তাইন বিল্লাহ (দৈনিক খবর পত্র)

  • সাংস্কৃতিক সম্পাদক: ফরহাদ রেজা (আলোকিত প্রতিদিন)

  • সাহিত্য বিষয়ক সম্পাদক: মাহবুব শাহ্ জিহাদি (দৈনিক নতুন যুগ)

  • কোষাধ্যক্ষ: মুশফিকুর রহমান বকুল (দৈনিক আজকের সংবাদ)

  • কার্যকরী সদস্য: রিয়াদ হাসান (দেশ টিভি)

  • সদস্য: জিয়াউল হক (প্রতিদিনের চিঠি), মুক্তার হোসেন (দৈনিক ইনকিলাব), ফরিদুল ইসলাম (দৈনিক গণকন্ঠ)

কমিটি গঠন শেষে আয়োজিত আলোচনাসভায় নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ রশিদুল আলম শিকদার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সামাজিক সম্প্রীতি ও এলাকার উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সঠিক তথ্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট