1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

কবিতা: আমাদের গ্রাম কবি :-পার্বতী শর্মা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
কবিতা আমাদের গ্রাম কবি :-পার্বতী শর্মা
কবিতা আমাদের গ্রাম কবি :-পার্বতী শর্মা

আমাদের গ্রাম

কবি: পার্বতী শর্মা

পথের ধারে, দীঘির পারে,
তালগাছ সারি সারি,
সামনে ফুলের বাগান,
সাথে আমার প্রিয় বাড়ি।

সবুজ ফসল, স্বর্ণ ঝলকে,
আমাদের গ্রাম সাজানো,
দেখে মনে হয় সত্যি,
এটাই যেন স্বর্ণধাম ভান।

পুকুর ভরে ফুটে পদ্ম,
প্রাকৃতিক দৃশ্য চোখে ভরা,
কেটে যায় যে বেলা,
চেয়ে থাকি কল্পনার মধুর ধারা।

আম গাছ, কাঁঠাল চারপাশে জড়ো,
চাঁদের সোনালি আলো ছড়িয়ে ঝরে,
হাঁসেরা খেলে স্বচ্ছ জলে,
প্রকৃতির সাথে মিলে মধুর ধ্বনি ভরে।

গুণিজন অনেক লোকজনে বলে,
আমাদের গ্রাম ফুল-ফল দিয়ে ঘেরা,
কয়েকটি গ্রামের চেয়ে উন্নত,
সত্যি, এ গ্রাম সবার প্রিয় শ্যামল ধরা।

পাশে হাটবাজার, নদীও আছে,
জেলেরা মাছ ধরে নিরবধি,
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে,
সবাই থাকে একসাথে সোনালী ছবি।

শিক্ষা-দীক্ষা, সাংস্কৃতি আছে সমৃদ্ধ,
সবার মুখে শোনা যায় গ্রামের গুনগান,
আমাদের গ্রাম সত্যি অনন্য,
চিরকাল বাঁচুক এই প্রিয় প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট