1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

“কুরআন অবমাননার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন — অভিযুক্ত অপূর্ব পালের ফাঁসির দাবি”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধনে বক্তৃতা করছেন স্থানীয় উলামা মাশায়েখ ও নেতারা।
নালিতাবাড়ীতে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধনে বক্তৃতা করছেন স্থানীয় উলামা মাশায়েখ ও নেতারা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কুরআন অবমাননার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পবিত্র কুরআন মুসলমানদের জীবন, দিশা ও চেতনার প্রতীক। এর অবমাননা কোনোভাবেই সহ্যযোগ্য নয়।” তারা অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানান।

গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন, “কুরআন অবমাননা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি একটি গুরুতর অপরাধ। সরকারকে এমন ঘটনার ইন্ধনদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, “দেশে একের পর এক কুরআন অবমাননার ঘটনা ঘটছে, কারণ পূর্বের অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই— অপূর্ব পালের ফাঁসি নিশ্চিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মুফতি ওবায়দুর রহমান, সঞ্চালনা করেন মাওলানা মাহাদী হাসান সিদ্দিকী। এতে আরও বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী পৌর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শহরে মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
“আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান”,
“কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”,
“ফাঁসি চাই, ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই।”

উল্লেখ্য, গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট