1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ঝিনাইগাতীর মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে কৃষক-ক্ষেতমজুরদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধনে অংশ নিচ্ছেন কৃষক-ক্ষেতমজুর ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের প্রধান সড়কে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কমিউনিস্ট পার্টি (সিপিবি) শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রতিবছর আকস্মিক বন্যা ও নদীর ভাঙনে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে হাজার হাজার একর আবাদি জমি, ফসল এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে মহারশি নদীর দুই তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ছাড়া কোনো বিকল্প নেই। তারা অভিযোগ করেন, প্রতি বছর অল্প অল্প ঘষামাজা কাজের মাধ্যমে লোক দেখানো প্রকল্পের বাস্তবায়ন করা হলেও টেকসই সমাধান নেওয়া হয় না।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট