1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট অভিযান: ভুয়া ডাক্তারকে কারাদণ্ড, ফার্মেসিকে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ভুয়া ডাক্তার কারাগারে, ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ভুয়া ডাক্তার কারাগারে, ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান।

অভিযানে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসা বিষয়ে কোনো সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এছাড়া স্থানীয় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ মেলে।

এরপর ভুয়া ডাক্তার হিসেবে মোঃ খোরশেদ আলম (পিতা: মৃত মোহাম্মদ আলী, সাং: ছিটপাড়া, নালিতাবাড়ী, শেরপুর)-কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
একই অভিযানে সালমান সাদিক (২৭), (পিতা: খোরশেদ আলম, সাং: ছিটপাড়া, নালিতাবাড়ী, শেরপুর)-এর মালিকানাধীন ফার্মেসিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন—
ডা. তৌফিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নালিতাবাড়ী, শেরপুর।
মোঃ জাহিদুল ইসলাম, ঔষধ তত্ত্বাবধায়ক, শেরপুর।
নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যবৃন্দ।

জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে—

“নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন এবং ভুয়া ডাক্তার বা অননুমোদিত ফার্মেসির কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে অবহিত করুন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট