1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু
বকশীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে।

মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা আক্তার লাইজু, যা জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিষা আফরিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা।

উদ্বোধনের পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন। মেলায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার জোরদার করা, উৎপাদন বৃদ্ধি, কীটনাশক কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন, অর্থকরী ফসল চাষে কৃষকদের উৎসাহ প্রদান এবং পরিবেশবান্ধব ফসল চাষের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মেলা আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং এতে কৃষি প্রযুক্তি, পুষ্টিকর খাদ্য ও অর্থকরী ফসল চাষের বিষয়ে বিভিন্ন প্রদর্শনী ও কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট