1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান: অর্ধকোটি টাকার চোরাচালানী মালামালসহ ২৪ অনুপ্রবেশকারী ও ২ মানবপাচারকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল, পাঁচটি ভারতীয় গরু, ২৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দুই মানবপাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতাধীন হালুয়াঘাট উপজেলার জামগড়া সীমান্তসহ শেরপুর জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার হাতিরকোনা, হাতিবর, চায়নামোড় এবং রামচন্দ্রকুড়া সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মদ ১৫৫ বোতল, জিলেট ব্লেড ১ লাখ ৪৮ হাজার পিস, জিরা ২৭০ কেজি এবং ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এছাড়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারি বাগান এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ২৪ জন বাংলাদেশি নাগরিক ও ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি পাওয়ার ব্যাংক, নগদ ৫৪ হাজার ৪০০ টাকা এবং চারটি সিএনজি জব্দ করা হয়েছে। সব চোরাচালানী মালামাল ও সামগ্রীর মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৫৩ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমন ও নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট