1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীর নন্নীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও এমপি প্রার্থী গোলাম কিবরিয়া।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও এমপি প্রার্থী গোলাম কিবরিয়া।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার নন্নী উত্তরবন (কন্যাডুবি) ঈদগাহ মাঠে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হুমায়ুন কবির।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াত সভাপতি মাওলানা আফসার উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সিনা, এবং নন্নী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাফেজ আরিফুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম কিবরিয়া।

তিনি তার বক্তব্যে বলেন,

“জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি। উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।”

সভায় বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট