1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ জামালপুরে ৩৫ বিজিবির বড় অভিযান: ভারতীয় কসমেটিকস ও গরু উদ্ধার শেরপুরে জামিনে মুক্তির এক সপ্তাহেই ছাত্রলীগ নেতা মোয়াজের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ২, অনলাইন জুয়ায় আটক আরও ৩ মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু

বাঘায় কৃষি উন্নয়নে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘার ছাতারী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি উন্নয়নে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখছেন।
রাজশাহীর বাঘার ছাতারী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি উন্নয়নে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখছেন।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

কৃষিতেই বিপ্লব—কৃষিতেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “জলবন্ধতা নিষ্কাশন ও সামাজিক আন্দোলন” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা। ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহার সৌজন্যে আয়োজিত এ সভায় এলাকার কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ আবু সাইদ চাঁদ, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি। তিনি বলেন,

“খাল খনন ও পানি নিষ্কাশন কৃষি উন্নয়নের অন্যতম শর্ত। জলাবদ্ধতা দূর করতে হলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফকরুল ইসলাম বাবুল, আহ্বায়ক, বাঘা থানা বিএনপি;
মোঃ রফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, বাঘা পৌরসভা;
মোঃ জহুর হক টনিজ, সভাপতি, ৩নং ওয়ার্ড পৌর বিএনপি;
এবং মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড পৌর বিএনপি।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা, মানবাধিকার বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি (রাজশাহী-৬, চারঘাট–বাঘা)। তিনি বলেন,

“কৃষিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। জলাবদ্ধতা নিরসন, খাল খনন ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন শাহীন আলম, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঘার কৃষিজমিতে জলাবদ্ধতার কারণে প্রতিবছর শত শত বিঘা জমি অনাবাদী থেকে যায়। স্থানীয় জনগণ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই এ সমস্যা সমাধান সম্ভব।

অনুষ্ঠানটি আয়োজন করেন ছাতারী ও চকছাতারী এলাকার সাধারণ জনগণ। সভায় বিপুল সংখ্যক কৃষক, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট