1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পিআর পদ্ধতি জনগণের বোঝার বিষয় নয়, সরাসরি ভোটেই পরিবর্তন আসবে”—দেওয়ানগঞ্জে এম. রশিদুজ্জামান মিল্লাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “বাংলাদেশের মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বোঝে না। এই পদ্ধতি জনগণের জন্য নয়, বরং নির্দিষ্ট একটি গোষ্ঠীর স্বার্থরক্ষা করতেই এর প্রচার চলছে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা একসময় একটি দলকে (জামায়াত) স্বৈরাচারী হাসিনার জুলুম-নির্যাতন থেকে রক্ষা করেছিলাম। অথচ আজ তারা বিএনপির সমালোচনায় ব্যস্ত। জনগণই ঠিক করবে, কে দেশের উন্নয়নে বেশি যোগ্য। যাকে মানুষ উপযুক্ত মনে করবে, তাকেই ভোট দেবে।”

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে কেউ জড়ালে তার দায়ভার দল নেবে না। প্রত্যেকে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করবে।”

অনুষ্ঠানে চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ্যামল চন্দ, আব্দুর রশিদ সাদা, ড. হুমায়ুন কবির, শাহ মো. মনিরুর রহমান, মঞ্জু ইসলাম, আতিকুর রহমান, মাসুদ হাবিব পলিন, আবুল হাশেম মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে বকবান্দা (রৌমারী) ফুটবল একাদশ ২–১ গোলে সানন্দবাড়ী ক্রীড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানারআপ দলকে একটি ফ্রিজ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট