1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে কোটি টাকার সম্পদ নষ্ট: বন্ধ কর্মজীবী মহিলা হোস্টেল এখন সাপ-বিচ্ছুর আস্তানা! নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ খামেনির মৃত্যুতে নিন্দা ও প্রতিশোধের শপথ ইরানের: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: তেহরানে ইসরায়েলি বাহিনীর নতুন হা‘ম‘লা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছেন বলে দাবি ট্রাম্পের, রাষ্ট্রীয় টেলিভিশনে নিশ্চিতকরণ ইসলামপুরে তৃণমূলের আস্থার প্রতীক হামিদুর রহমান মলিন: উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী হলেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান তেঁতুলিয়ায় এইচ আর অটো ফিলিং স্টেশনে অবৈধ রিফিল: রান্নার সিলিন্ডারে গাড়ির গ্যাস ভরে চলছে রমরমা ব্যবসা শেরপুরে ৩০ বোতল ফে‘নসি‘ডি‘লসহ মা‘দ‘ক কারবারি গ্রেপ্তার

রাণীনগরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন — ঐক্যবদ্ধ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের রেলগেট সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে একটি মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ এ আলমের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ড. জিয়াউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নাছির উদ্দীন, ইউনিয়নের উপদেষ্টা মোস্তফা ইবনে আব্বাস, ডা. আনজির হোসেন, এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে ঐক্যের বিকল্প নেই। ইসলামী শ্রমনীতিকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ইসলামী শ্রমনীতি শ্রমিক ও মালিক উভয়ের জন্য কল্যাণকর। এই নীতির আলোকে যদি সব শ্রমিক একসঙ্গে কাজ করেন, তবে সমাজে ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাণীনগর উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট