1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
নরসিংদীতে সাংবাদিকের স্টিকার লাগানো প্রাইভেটকারে গরু চুরি, জনতার হাতে আটক ৩

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী) নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারে ‘মুভি বাংলা টিভি’র ভুয়া সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন তিন চোর। রবিবার (১ মার্চ ২০২৬) ভোরে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাহাইর উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০), এবং একই গ্রামের মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

চুরির ঘটনার বিবরণ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর সাড়ে ৩টার দিকে সাংবাদিক স্টিকারযুক্ত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) নিয়ে চোর চক্রটি দড়িপুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে হানা দেয়। তারা একটি বাছুর গরু চুরি করে গাড়িতে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে যায়। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ তিন চোরকে আটক করে গণধোলাই দেয়।

পুলিশের বক্তব্য খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২, তারিখ: ১/৩/২০২৬)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট