1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পাইকগাছার সোলাদানায় মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান এনামুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান এস. এম. এনামুল হক — অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান এস. এম. এনামুল হক — অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস. এম. এনামুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, মো. ইসরাফিল মোড়ল, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন দেশের শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট