1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
শেরপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু।
শেরপুরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি | 

শেরপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইনজেকটেবল টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শেরপুর পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই টিকাদান কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, মোট ১৮ কর্মদিবসব্যাপী। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলায় মোট ১,৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের টিকাকেন্দ্র ও ১,৩৫০টি স্থায়ী টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন,

“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের এই উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণের হার কমিয়ে আনতে পারব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড রোগ প্রতিরোধে টিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট