1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে ৫ শতাধিক গাছের চারা রোপণ, এলাকা সবুজায়নে উদ্যোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা ফল ও ফুলের চারা রোপণ করছে
নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মিলে ফল ও ফুলের চারা রোপণ করা হচ্ছে।

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
“বৃক্ষরোপণ করি, সমাজকে সবুজায়ন করে গড়ে তুলি” — এই স্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন ৫ শতাধিক গাছের চারা রোপণ করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব গাছের চারা রোপণ করা হয়। কার্যক্রমে সংগঠনটির সদস্যদের সঙ্গে অংশ নেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা হাজী ফরহাদ হোসেনের সহযোগিতায় ফল ও ফুলের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা।

রোপণ কার্যক্রমে সভাপতিত্ব করেন আলোকবিন্দুর কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সদস্য আকাশ ও আশিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই উদ্যোগ এলাকার পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট