1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় নিরাপদ সড়কের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নান্দাইল চৌরাস্তায় নিসচার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় “নিরাপদ সড়ক চাই” (নিসচা) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে নান্দাইল চৌরাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি চৌরাস্তা চত্ত্বর প্রদক্ষিণ করে। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিসচার নান্দাইল শাখার সভাপতি আসাদুজ্জামান খান।

সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা নান্দাইল শাখার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার এটিএসআই মতিউর রহমান, নিসচার সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, সহ-সভাপতি খন্দকার সুফি আব্দুল্লাহ, তাইফুর রহমান তাপস, শাফায়েত হোসেন, মাসুদ খান ও সানি আহমেদ রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবারই সচেতন হতে হবে। সড়ক নিরাপত্তা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং জনগণেরও নৈতিক দায়িত্ব। বক্তারা নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় নিসচা নান্দাইল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট