1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

যশোর, খুলনা ও কপিলমুনিতে “এডুকেশন এক্সপো–২০২৫” : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে অন-স্পট ভর্তি ও বৃত্তি সুবিধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
যশোরে “এডুকেশন এক্সপো–২০২৫” এর মেলার দৃশ্য, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধা প্রদর্শন
যশোর, খুলনা ও কপিলমুনিতে অনুষ্ঠিত “এডুকেশন এক্সপো–২০২৫” এ শিক্ষার্থীরা পাচ্ছেন অন-স্পট ভর্তি, বিশেষ বৃত্তি এবং আকর্ষণীয় পুরস্কার।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন-স্পট ভর্তি, বিশেষ বৃত্তি এবং নানা সুযোগ-সুবিধা নিয়ে যশোর, খুলনা ও কপিলমুনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “এডুকেশন এক্সপো–২০২৫”।

মেলার আয়োজন করেছে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অনুমোদিত ছাত্র কাউন্সেলিং সংস্থা ফর ইউ এডুকেশন। সংস্থার সিনিয়র এডুকেশন কাউন্সেলর কে.এ. জিসান বলেন,

“প্রতিবছর বাংলাদেশের বহু শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম জনপ্রিয় গন্তব্য।”

ফর ইউ এডুকেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মিসেস জুরাইহান বিনতি ইখসান উদ্দিন বলেন,

“আমরা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও যত্নের নিশ্চয়তা দিচ্ছি। এবারের মেলায় থাকবে অন-স্পট ভর্তি, বিশেষ বৃত্তি এবং টিউশন ফি-তে ছাড়ের সুবিধা।”

তিনি আরও জানান, সংস্থা শিক্ষার্থীদের ফাইল যাচাই, ভিসা প্রক্রিয়া, মেডিকেল, বিমান টিকিট এবং আবাসন ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে।

মেলার সময়সূচি:

  • ২৯ অক্টোবর (বুধবার): যশোর, হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল

  • ৩১ অক্টোবর (শুক্রবার): খুলনা, হোটেল ক্যাসল সালাম

  • ৩ নভেম্বর (সোমবার): কপিলমুনি, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিনারায়তন

মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের জন্য হবে লাইভ র‍্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে থাকবে গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ এবং আরও আকর্ষণীয় উপহার।

মেলায় উপস্থিত থাকবেন মালয়েশিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটি এর এডুকেশন কাউন্সেলর আজলী বিন আব্দুল সালী, এবং বাংলাদেশের প্রোভা, সানজিদা, সালমান, নাফিজ, আইভি, লিহা, ড. সারিকা সহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট