1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন, মোটরবাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরবাইক চালকদের মাঝে ১০০টি হেলমেট বিতরণ করা হয়।

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন বা অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; সচেতনতা এবং দায়িত্বশীল আচরণও অপরিহার্য। তিনি ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক ও পথচারীদের অসাবধানতাকে সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা এবং সাধারণ মানুষের অমনোযোগী আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বাইক চালকদের মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দ্রুতগামী হওয়ার তাড়াহুড়ো পরিহার করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, জেলা পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধি প্রমুখ। সভার শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ শফিকুল আলম সরকার।

সভা শেষে মোটরবাইক চালকদের মাঝে ১০০টি হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট